বেসরকারি সংস্থা সংশপ্তক কর্তৃক প্রশিক্ষন।
এম এ হান্নান মহেশখালী
জনগনের সুরক্ষা শক্তিশালীকরণ , প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ ।
২৪ জুন (শনিবার) সকাল ১০টায় মহেশখালীর মাতারবাড়ীতে সংশপ্তক এর উদ্যোগে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয় ।প্রশিক্ষনে মাতারবাড়ি সহ বিভিন্ন এলাকার ভূমিহীন ও ক্ষতিগ্রস্ত নারীপুরুষ। এতে সভাপতিত্ব করেন মহেশখালী সুরক্ষাকমিটির সভাপতি নূর মোহাম্মদ।এতে উপস্থিত ছিলেন সংসপ্তকে ডেপুটি ডিরেক্টর অগ্রদূত দাশ গুপ্ত,প্রোগাম ফোকাল রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মহেশখালী সুরক্ষাকমিটির সাধারন সম্পাদক মৌলানা মো সহসিন, মানবাধিকার কর্মী জাকের হোসেন,বাপা সম্পাদক আবুবকর,নারী নেত্রী আবছারা বেগম বিউটি, শিক্ষক হোমাইরা বেগম, প্রবীন শিক্ষক এলাহাদাদ চৌধুরী,সংবাদ কর্মী কায়ছারুল ইসলাম শেয়ারবিজ প্রতিনিধি এস এম রুবেল সহ ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন নারী পুরুষ। প্রশিক্ষন পরিচালনা করেন সংশপ্তকের প্রোগাম ম্যানেজার মাহবুব আলম হান্নান।প্রশিক্ষনে নারী অধিকার, মানবাধিকার, ভুমিঅধিকার ও পরিবেশ দুষনের উপর আলোতপাত করে স্থানীয়দের বিভিন্ন অধিকার আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে কি কি করণীয় সে বিষয় এ আলোকপাত করা হয়। সকলের অংশগ্রহণে প্রানবন্ত পরিবেশে এক দিনের প্রশিক্ষন সফলভাবে সমাপ্ত হয়। #MNews365 #news
.png)
0 Comments